• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএআরসিতে শস্য বীমা বিষয়ক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬
বিএআরসিতে শস্য বীমা বিষয়ক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে “Farmers’ Risk Management through Crop Insurance in Bangladesh: Challenges and Opportunities” শীর্ষক এক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএআরসি-র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য অধ্যাপক এসএম গোলাম হাফিজ। এতে সভাপতিত্ব করেন বিএআরসি-র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোস্তফা কামাল এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক ড. মোঃ আবদুল মজিদ প্রামানিক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান। এরপর মূল প্রবন্ধের উপর আলোচনা আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শস্য বীমার মাধ্যমে বাংলাদেশের কৃষকদের ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে শস্য বীমার সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের সার্বিক কৃষি সুরক্ষায় সহজ ও সর্বজনীন শস্য বীমা প্রবর্তনের তাগিদ দেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং একজন কৃষক প্রতিনিধি অংশ নেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930