• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশকে ‘নিঃশর্তভাবে সাহায্য’ করে গিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
বাংলাদেশকে ‘নিঃশর্তভাবে সাহায্য’ করে গিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক অনুষ্ঠানে দাবি করেছেন বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছে সব সময় ভারত। তিনি মনে করেন, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ‘ইতিবাচক এবং গঠনমূলক’ ধারায় অব্যাহত থাকবে। মঙ্গলবার এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘ভারত, এশিয়া এবং বিশ্ব’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারতের প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক ‘ইতিবাচক এবং গঠনমূলক’ ধারায় অব্যাহত থাকবে। এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ অনলাইন। এতে বলা হয়, জয়শঙ্কর বলেছেন- বিষয়টি এমন নয় যে, ভারত প্রতিবেশীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের দিকটি শুধু যে ভারতের জন্য কাজ করছে না তেমন নয়, এক্ষেত্রে যেকোনো দেশই দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছে ভারত। তারপরেও সেখানের সরকার পরিবর্তনে দিল্লির জন্য সম্ভাব্য প্রতিকূল বলে মনে হচ্ছে। জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশেরই নিজস্ব ধারা রয়েছে। বৈদেশিক নীতির ক্ষেত্রে আপনি কেবল এটি বুঝার চেষ্টা করবেন, এরপর অনুমান করে প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করতে পারেন। সব শেষে আমি আশাবাদী যে, প্রতিবেশীর সাথে আমাদের পারস্পরিক নির্ভরতা বা পারস্পরিক সুবিধার বাস্তবতা প্রতিবেশীদের মধ্যে উভয়েরই স্বার্থ রক্ষা করবে। বাস্তবতাগুলো নিজেরাই প্রকাশ করবে এবং এটাই আমাদের সম্পর্কের ইতিহাস।