• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বরবাদ সিনেমা পাইরেসির কবলে পড়া নিজের সিনেমা নিয়ে যা বললেন চিত্রনায়ক শাকিব খান

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৫
বরবাদ সিনেমা পাইরেসির কবলে পড়া নিজের সিনেমা নিয়ে যা বললেন চিত্রনায়ক শাকিব খান

ঈদের দিনগুলোতে নতুন সিনেমা প্রচার আর সিনেমা প্রেমিদের অধীর আগ্রহে টেলিভিশন কিংবা নিজের স্মার্ট ফোন নিয়ে বসে থাকা। অপেক্ষা শুধু সময়ের। ঈদের আগে থেকেই খোঁজ খবর নিয়ে রাখা। কখন কোন সিনেমা প্রচার করা হবে, কবে মুক্তি পাবে, সিনেমায় কারা থাকবে সবকিছুর যেন একটা নথিপত্র তৈরি করে নেয় সিনেমা প্রেমীরা। বিশেষ করে নিজের পছন্দের নায়ক নায়িকা হলে তো কথাই নেই, শুধু দেখার অপেক্ষা মাত্র।প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।সিনেমাটির টিজার প্রকাশ করার পর দর্শকের কাছে বেশ ভালো সারা ফেলেছে। তবে মুক্তির প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে এই সিনেমাটি। আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে ‘বরবাদ’। মুক্তির প্রথম দিন দুর্দান্ত সাড়া ফেলেছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।
বরবাদ সিনেমাটি প্রকাশ পাওয়ার পর কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি। যার ফলে পাইরেসি রুখতে পুলিশের দ্বারস্থ হয়েছেন সিনেমাটির পরিচালক-প্রযোজক। গতকাল সিনেমা মুক্তির প্রথম দিন গুলশান থানায় গিয়ে অভিযোগ করেন তারা। 
এবার পাইরেসির কবলে পরা নিজের সিনেমা নিয়ে বার্তা দিলেন শাকিব খান।
ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পাইরেসিকে রুখে দেওয়ার কথা জানিয়েছেন শাকিব খান। সেখানে তিনি বলেন, ‘পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন।’তিনি আরো বলেন, ‘আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন।পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন, অথবা কর্তৃপক্ষকে জানান।’শাকিব বলেন, ‘দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ, সুতরাং পাইরেসিকে না বলুন।’ এর আগে, বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন, ‘বরবাদ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন।  ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীর কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়।  আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।’এবারের ঈদের অনান্য সিনেমার চেয়ে সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’।  এটি পরিচালক মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে নায়ক শাকিবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।  আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, ও ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031