• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “নতুন কুঁড়ি” ফিরছে বিটিভির পর্দায়

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “নতুন কুঁড়ি” ফিরছে বিটিভির পর্দায়

বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা সন্ধানী অনুষ্ঠান “নতুন কুঁড়ি” আবারও ফিরছে বিটিভির পর্দায়। প্রায় ১৭ বছর ধরে এই প্রতিভা অন্বেষণের প্লাটফর্মটি বন্ধ করে রেখেছিল পলাতক স্বৈরাচার হাসিনার সরকার ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে যাত্রা শুরু করা এ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের নানা প্রান্তের শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গান, আবৃত্তি, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান শিশুদের জাতীয় মঞ্চে তুলে আনা ছিল “নতুন কুঁড়ি”-র মূল লক্ষ্য। অনুষ্ঠানটি শুধু শিশুদের অনুপ্রাণিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে।

প্রায় ১৭ বছর পর আবারও দর্শকদের জন্য নতুন আঙ্গিকে ফিরে আসছে এই অনুষ্ঠান। শিশুদের প্রতিভা বিকাশে “নতুন কুঁড়ি” আগামীর প্রজন্মের জন্যও হয়ে উঠতে পারে অনুপ্রেরণার মঞ্চ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930