• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ আর নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ আর নেই

বাংলা চলচ্চিত্রের আলী স্বর্ণালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ মারা গেছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উত্তরায় নিজ বাসভবন ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানও একটি পোস্টে অভিনেতা জাভেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জায়েদ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ ভাই আজ সকালে মৃত্যুবরণ করেন। তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। নিশান সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এবং আরও অনেক সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন।’

প্রিয় অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান।১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন। এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও।

তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।

জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (পাকিস্তান) জন্মগ্রহণ করেন। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন।

জাভেদের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে, মালেকা বানু, নিশান, পাপী শত্রু, রক্ত শপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানি, জীবন সঙ্গী, আবদুল্লাহ।

তিনি ব‍্যক্তি জীবনে ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।