• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছে একদল যুবক

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫
অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছে একদল যুবক

বিশিষ্ট অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে,  ছিঁড়ে ফেলা হয়েছিল তার পোশাক।তাকে একদল যুবক শ্লোগান দিয়ে মারধর করে রাস্তায় হাঁটিয়েছে।

রাজধানীর রমনা এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এই বিরল ঘটনাটি ঘটে। 

ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা। এমন সময় একদল যুবক তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলেন। এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে তারা মারধর শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়। এসময় কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক।

জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে রমনা থানায় সোপর্দ করেছেন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট পর্দার একজন পরিচিত মুখ। বিভিন্ন নাটকে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।

জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম।

সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক।

ঢাকা-১৭ উপ-নির্বাচনেও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন, তবে শেষ পর্যন্ত কোনোবারই প্রার্থী হতে পারেননি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930