• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত ‘FICCI FDI Conference 2026’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তিনি ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930