• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয় : মোদি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয় : মোদি

বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষত হিন্দু এবং অন্যান্য অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের ১৪০ কোটি জনগণ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভাষণে এই মন্তব্য করেছেন।

আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে স্বাধীন হয় ভারত। আজ সকালে রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে স্বাধীনতা দিবসের ভাষণ দেন নরেন্দ্র মোদি। সেই ভাষণে তিনি বলেন, “১৪০ কোটি ভারতীয় আজ বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত সবসময়ই বাংলাদেশের উন্নয়নের শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করছি বাংলাদেশে শিগগিরই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। ভারত চায় বাংলাদেশের সব হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়।”

বস্তুত ৫ আগস্টের পর এই প্রথম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930