• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিভাগ পরিদর্শন :

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিভাগ পরিদর্শন :

অদ্য ২৮/১১/২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয় উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিভাগ পরিদর্শন করেন। এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরবর্তীতে এসএমপির একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় প্রসিকিউশন বিভাগের বিভিন্ন অবকাঠামো, সংরক্ষিত নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি কোর্টের মালখানা পরিদর্শন করে সেখানে সংরক্ষিত মালামাল ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি প্রসিকিউশন বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930