• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ, কনসার্ট উল্লাসে উত্তাল শহীদ শাহজাহান মাঠ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ, কনসার্ট উল্লাসে উত্তাল শহীদ শাহজাহান মাঠ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। তারা মেগা ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে পরাজিত করে এই গৌরব অর্জন করেন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি শনিবার সকালে শহীদ শাহজাহান মাঠে জমজমাঠপুর্ন ফাইনাল খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতির পর ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম – ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দিপ্তী উপস্থিত ছিলেন।

টসে জিতে ম্যাচের প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভারে ১৩৯ রানে তাদের ইনিংস শেষ করে। দলের পক্ষে তারিক রহমান সর্বোচ্চ ৩৫, মাসুম উদ্দিন ২৫ ও এ কে রানা ২২ রান করেন। বল হাতে ইসহাক কাদের চৌধুরী একাদশের সামশুদ্দীন বাপ্পা ২৪ রানে ৩, ইফরান হোসাইন ১৫ রানে ও সাজ্জাদ হোসাইন ২৮ রানে ২ টি করে উইকেট লাভ করে।

জবাবে শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে মাঠে নেমে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ ১৬.৪ ওভারে ৬ উইকেটে বিনিময়ে ১৪০ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে ৪ উইকেটের জয় নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম শিরোপা নিজেদের ঘরে তুলে নেয়। দলের পক্ষে আবদুল্লাহ জিসান সর্বোচ্চ ৪১ বলে ৪৪, তুহিন ২৬ বলে ৪৩ ও সাজ্জাদ হোসাইন ১০ বলে অপরাজিত ৩০ রান সংগ্রহ করে। বল হাতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির রানা ৩১ রানে ও রাতুল ইরফান ৪১রানে ২ টি করে উইকেট লাভ করে।

খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুব দল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বিজয়ী ও বিজিত দলকে অভিনন্দন জানিয়ে বলেন, হারজিত চিরদিন থাকবে তবুও আমাদের এগ্রিয়ে যেতে হবে। তিনি ফুটবলের পর ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্ট আয়োজনের জন্য দেশ রক্ষা তারেক মঞ্চকে অভিনন্দন জানিয়ে বলে এই রকম যতবেশী টুর্নামেন্ট আয়োজন হবে খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা তত বেশী উজ্জীবিত হবে। খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা এই সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ করতে পারব।
এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শহীদুল্লাহ বাহার, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহীন পাটোয়ারী, আব্দুল হামিদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মুহাম্মাদ সাগির, জহিরুল হক টুটুল, গোলজার হোসেন মিন্টু, আরিফুর রহমান মাস্টার আরিফ, সাখাওয়াত কবির সুমন, মামুনুর রশিদ মামুন, শওকত খান রাজু, বাদশা আলমগীর, সাইফুল আলম, রাসেল খান, ওমর ফারুক, মামুনুর রশিদ মামুন, এফএএফ রুমী, বাদশা আলমগীর, সাইফুল আলম, জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি, অঙ্গ সংগঠন এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ইসহাক কাদের চৌধুরী একাদশের জিসান (২৩৯ রান) এবং সেরা বোলার ইসহাক কাদের চৌধুরী একাদশের সাজ্জাদ হোসাইন
(১২ উইকেট) ও ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ইসহাক কাদের চৌধুরী একাদশের সাজ্জাদ ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানাসআপ দলকে আকর্ষনীয় ট্রফি সহ যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ টাকার প্রাইজমানি দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান ও উইকেট প্রাপ্ত খেলোয়াড়ের জন্য ছিল ক্রেস্ট সহ প্রাইজমানি।

পরে হাজার হাজার সংগীতপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স সহ জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর পরিবেশনায় অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930