• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অদ্য ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এসএমপির সহকারী পুলিশ কমিশনার জনাব আলী ফরিদ আহম্মেদ এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র, আরআই) জনাব মোঃ মোফাজ্জল হোসেন-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদ্বয়কে ফুলেল শুভেচছা, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এবং বর্তমানে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ এনামুল হক।

এ সময় বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। জবাবে বিদায়ী কর্মকর্তাদ্বয় সিলেট মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে প্রাপ্ত আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলামসহ এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930