• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পর্দা উঠছে ৯ দিনব্যাপী ‘পঞ্চদশ জাতীয় শিশু- কিশোর ও যুবনাট্যোৎসব ২০২৪’

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৪
পর্দা উঠছে ৯ দিনব্যাপী ‘পঞ্চদশ জাতীয় শিশু- কিশোর ও যুবনাট্যোৎসব ২০২৪’

এর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপল্স থিয়েটার এসোসিয়েশন এর
যৌথ আয়োজন উদ্বোধন আগামিকাল

১০ হাজার শিশুর মিলনমেলায় প্রতিদিন বৈচিত্র্যময় পরিবেশনার মধ্য দিয়ে আগামিকাল পর্দা উঠছে ‘পঞ্চদশ জাতীয় শিশু- কিশোর ও যুবনাট্যোৎসব ২০২৪’ । শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমারা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে শিল্পের সকল শাখার সমন্বয়ে বিচিত্র্যময় ও সাংস্কৃতিক প্রভাব সৃষ্টিকারী কর্মসূচিগুলো দেশব্যাপী বাস্তবায়ন করছে বাংলাদশে শিল্পকলা একাডেমি। দেশের কাঙ্খিত সামগ্রিক উন্নয়নের টেকসই রূপায়নে সকল শ্রেণী, সম্প্রদায়ের শিশু-কিশোর ও যুবকদের সম্পৃক্ত এবং অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপ্লস থিয়েটার এসোসিয়েশন যৌথভাবে দেশের শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে ‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪’ আয়োজন করেছে। এই উৎসবে জেলা শিল্পকলা একাডেমির ৬৪টি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের সদস্য সংগঠনের ৩৬টি প্রযোজনা মঞ্চস্থ হবে। আলোচ্য উৎসব আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ০৪টি মিলনায়তনে একযোগে অনুষ্ঠিত হবে।

শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪ আগামী ২৩ ফেব্রুয়ারি তারিখ বিকাল ৩.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে উদ্বোধন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি জনাব আতাউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪ মিলনায়তনে প্রদর্শিত ১০০ শিশুতোষ নাটক সকলের জন্য উন্মুক্ত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930