• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৫
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত

১। র‌্যাব, বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে ২০০৪ সালের জন্মলগ্ন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক বিরোধী কার্যক্রম, শীর্ষ সন্ত্রাসী, চরমপন্থি, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বন্যাসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগের ক্ষেত্রে মানবিক কার্যক্রমে অংশ নিয়েছে এলিট ফোর্স র‌্যাব।

২। পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবছরও র‌্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে।

ক। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশ ব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

খ। সারাদেশ ব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের স্থান গুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকারম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও দেশের অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সুইপিং করা হচ্ছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। এছাড়াও যে কোন পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

গ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিত করার জন্য সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি, মলম পার্টি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঘ। ঢাকা অভিমুখী পশু বহণে চাঁদাবাজী রুখতে প্রতিটি হাইওয়েতে র‌্যাবের নিয়মিত টহল ও নজরদারী রয়েছে।

ঙ। গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্র সমূহে স্ট্যাটিক টহল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে।

চ। রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‌্যাবের নজরদারী ও টহল বৃদ্ধি করা হয়েছে।

৩। দেশের সকলের ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। যে কোন জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ দেশের সকল জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930