• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তীর্থযাত্রীদের আরও একটি দলের অমরনাথের উদ্দেশ্যে রওনা, নিরাপত্তা আঁটোসাঁটোই

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
তীর্থযাত্রীদের আরও একটি দলের অমরনাথের উদ্দেশ্যে রওনা, নিরাপত্তা আঁটোসাঁটোই

সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। সোমবার সকালে অমরনাথের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে তীর্থযাত্রীদের আরও একটি দল। ৪,৮৭৫ জন পুন্যার্থীর আরেকটি দল অমরনাথ দর্শনে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে রওনা হয়েছে।

কড়া নিরাপত্তা বেষ্টনীতে গাড়িতে চেপে পুণ্যার্থীরা রওনা হন। এই দলে ৩ হাজার ৪৬৪ জন পুরুষ, ১,৩৩৩ জন মহিলা, ১৪ জন শিশু রয়েছে। এর মধ্যে ১,৯১৮ জন বালতাল এবং ২,৯৫৭ জন পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশে যাচ্ছেন। সেখান থেকে তাঁরা পবিত্র গুহা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930