• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর গুলশান-বনানী পূজামণ্ডপে বিজয়া দশমীতে মা দুর্গার বিসর্জন পরবর্তী দুর্গা মায়ের শান্তির জল প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫
রাজধানীর গুলশান-বনানী পূজামণ্ডপে বিজয়া দশমীতে মা দুর্গার বিসর্জন পরবর্তী দুর্গা মায়ের শান্তির জল প্রদান

রাজীব দে ঢাকাঃ

আজ শুভ বিজয়া দশমী। ভোর থেকেই যেন মন কেমনের পালা। মা দুর্গা বিদায় নিয়েছে আজ সামনের বছর আবার আসবে। কিন্তু এই বিদায়বেলাতেও যেন সবার মুখে হাসি অটুট থাকে। তাই দেবী মা দুর্গাকে ভাসানের পর বড়রা ছোটদের প্রণাম করে। ছোটরা বড়দের আশীর্বাদ ও ভালোবাসা নেন। বন্ধুদের মধ্যে চলে প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পালা ও মিষ্টিমুখ।ঢাকের কাঠি নীরব হলো, মন ভরেছে বিষাদে,তবুও আশা একটাই, ‘আসছে বছর আবার হবে’—এই অঙ্গীকারে।

হিন্দু সম্প্রদায়ের সববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীর এই দিনে ঢাকার গুলশান বনানীর দুর্গাপূজার পূজামন্ডপ থেকে বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ইং  দুপুর ৩ ঘটিকার সময় মা দুর্গার প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় আশুলিয়ার তুরাগ নদীতে।

মা দুর্গার প্রতিমা বিসর্জন শেষে বনানী পূজা মন্ডপের মাঠে রাত ৮ ঘটিকার সময় পূজা কমিটির নেতৃবৃন্দরা সকলে মিলিত হন।পরবর্তীতে বনানী  দুর্গাপূজার প্রধান পুরোহিত কর্তৃক সকলকে শান্তির জল প্রদান করেন এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় বনানী পূজামন্ডপে উপস্হিত ছিলেন গুলশান বনানী পূজা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার জোয়াদ্দার,চৈতন্য কুমার দে চয়ন,তপন কুমার সাহা,রতন কুমার সাহা,বিপুল কান্তি দাস,মেজর আশীষ কুমার মজুমদার (অবঃ),বনমালী মন্ডল,বিনয় কুমার রায়,ডা.বিদ্যুৎ কুমার সাহা,নিখিল রঞ্জন সাহা,চন্দন বিশ্বাস,দেবাশীষ  রায়,নারী কমিটির সদস্য সোমা সাহা,জয়ন্তী দত্ত,শিপ্রা দে, পূর্ণিমা বিশাখা,রাজশ্রী মজুমদার,অনিতা দাস সহ পূজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পরিশেষে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন কমিটি দেশের সকলের প্রতি বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930