• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডোনাল্ড ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
ডোনাল্ড ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা ও ফলাফর প্রকাশ। এরই মধ্যে স্পষ্ট হয়েছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই নতুন এই প্রেসিডেন্টকে ‘আমার বন্ধু সম্বোধনে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার ৬ নভেম্বর ট্রাম্পকে ‘বন্ধু’ উল্লেখ করে মোদি বলেছেন, ‘ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।’

বুধবার সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে এভাবেই ট্রাম্পকে অভিনন্দন জানান মোদি। ভোটের কদিন আগে মোদিকেও বন্ধু উল্লেখ করে ট্রাম্পও টুইট করেছিলেন।

অভিনন্দন বার্তায় নরেন্দ মোদি বলেছেন, নির্বাচনে ঐতিহাসিক জয়ে বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার আগের মেয়াদে যথেষ্ট সফলতা অর্জন করেছিলেন। তার ওপর নির্ভর করে আমাদের বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্ব অগ্রসর হবে বলে আমি আশাবাদী। আমাদের জনগণের উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য চলুন আমরা একত্রে কাজ করি।

এবারের মার্কিন নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

ইতিহাস গড়তে ট্রাম্পের দরকার ছিল ২৭০ ভোট। ইতোমধ্যে তিনি সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930