• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪২তম বার্ষিক অধিবেশন শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২৪

৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪২তম বার্ষিক অধিবেশন আজ ৮ মার্চ ২০২৪ইং সকাল ১০.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ এই গানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিগণ।

পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আজিজুর রহমান তুহিন এর গ্রন্থনায় গীতিআলেখ্য ‘সত্যের আনন্দরূপ এই তো জাগিছে’ মঞ্চস্থ হয়।

দুপুর ২.৩০টায় কিশোর বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় নৃত্যালেখ্য ‘তুমি অনন্যা’ মঞ্চস্থ হয়। গ্রন্থনায় লিলি ইসলাম। একক সঙ্গীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, সেজুতি বড়ুয়া, কাঞ্চন মোস্তফা, মহাদেব ঘোষ, মানসী সাধু, সত্যম কুমার দেবনাথ, ফারহিন খান জয়িতা, দুলাল পোদ্দার, বাদল দাস, স্টীভ তূর্য বাড়ৈ, মিতা পাল, শহীদ হোসেন টিটু, স্বাতী বিশ^াস, মেজবাহুল আলম, মকবুল হোসেন, শামা রহমান, মোস্তাফিজুর রহমান তূর্য, দীপ্র নিশান্ত, কাঁকন দাস, আব্দুল ওয়াদুদ, বিশ^জিত সেনগুপ্ত, অনিরুদ্ধ সেন গুপ্ত প্রমুখ।

এছাড়াও বিশেষ নৃত্যালেখ্য ‘তুমি অনন্যা, রবীন্দ্রগীতি নৃত্যনাট্যে নারী’ মঞ্চস্থ হয়। গ্রন্থনায় লিলি ইসলাম। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন। সম্মেলক গান পরিবশেন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ উত্তরা শাখা।

আগামীকাল ৯ মার্চ ২০২৪ইং শনিবার সকাল ৯টায় সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৪.৩০টায় ‘রবীন্দ্র শিক্ষাদর্শ ও বাংলাদেশের নবশিক্ষাযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠ, গান, নৃত্যসহ রয়েছে নানাবিধ আয়োজন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930