• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণঅভ্যুত্থানের কোথাও সংস্কারছাড়া নির্বাচন দেয়ার কোন ইস্যু ছিল না ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২৫
গণঅভ্যুত্থানের কোথাও সংস্কারছাড়া নির্বাচন দেয়ার কোন ইস্যু ছিল না ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোস্তফা আল মামুন মনির বলেন, গণঅভ্যুত্থানের কোথাও সংস্কার ছাড়া নির্বাচন দেয়ার কোন ইস্যু ছিল না। শুধু নির্বাচন বা ভোটের জন্য গণঅভ্যুত্থান হয়নি। গণঅভ্যুত্থান হয়েছিল রাষ্ট্রের কাঠামোর মৌলিক সংস্কারের জন্য। সংস্কার না হলে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হবে না। গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদমুক্ত দেশ; নির্বাচন নয়। ১৭ বছর তো নির্বাচনে আসতে চান না; এখন এতো তাড়া কেন? গণঅভ্যুত্থানে অবদান ছাড়া সুফল ভোগ করছেন তাতেও হয় না।
নির্বাচন নির্বাচন ঝপমালা আর গণতন্ত্রের গল্প থামান। আগে নিজেদেরকে এবং দলকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করুন। তারপর নির্বাচনের জন্য তাড়া দিন। সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টাকা পাচারকারীদের রাজনৈতিক পূনর্বাসন আর এদেশের মাটিতে হবে না। যে কোন মূল্যে ছাত্র জনতা জুলাই বিপ্লবের স্প্রিডকে ধারণ করে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব প্রতিহত করবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিমানবন্দর থানা শাখার উদ্যোগে কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. মোহাম্মদ আব্দুল মোত্তালেব এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ অলিউল্লাহর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতি মোঃ মাছউদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, আলহাজ্ব শাহ আলম, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মোক্তার হোসেন, বশির আহমেদ, মুফতি এনায়েতুল্লাহ, আব্দুর রহমান, ফাহিম উল্লাহ, নাজমুল, মাওলানা মজিবর রহমান প্রমুখ।
আলোচনা শেষে ডা. আব্দুল মোতালেবকে সভাপতি ও মাওলানা মোহাম্মদ ওয়ালীউল্লাহকে সেক্রেটারি করে বিমানবন্দর থানা শাখার কমিটি পুনর্গঠন করা হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031