• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খুলনার রূপসায় যৌথ অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি ওয়ান শুটার গান, ০৩ টি হাত বোমা, ০২ টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪
খুলনার রূপসায় যৌথ অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি ওয়ান শুটার গান, ০৩ টি হাত বোমা, ০২ টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খুলনা জেলার রূপসা উপজেলাধীন খেজুর তলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বুধবার রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ (২৯) এবং তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) কে তল্লাশি করতঃ ০১টি অবৈধ বিদেশী 9mm পিস্তল এবং ০২টি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক এলাকায় তাদের আরও কয়েকটি আস্তানা রয়েছে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও ০২টি ওয়ান শুটার গান, ০৩টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামতসহ রূপসা থানায় হস্থান্তর করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930