• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সহকারী সচিব হারুন অর রশিদ এর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
সহকারী সচিব হারুন অর রশিদ এর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার শোক


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব (পিআরএল ভোগরত) মোঃ হারুন অর রশিদ-এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উপদেষ্টা বলেন, ‘হারুন অর রশিদ ছিলেন কর্তব্যজ্ঞানসম্পন্ন এক কর্মকর্তা। তাঁর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিবারের জন্য একটি অপূরণীয় অংশচ্ছেদ হয়েছে। ‘

তাঁর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাভিভূত। সকলে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ।

উল্লেখ্য, মরহুম সহকারী সচিব হারুন অর রশিদ
মঙ্গলবার (১২নভেম্বর) রাত ১.৩০ মি. রাজধানীর বিআরবি হসপিটালস লিমিটেড ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।