• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে র‍্যাব-৩ এবং রেলস্টেশন কর্তৃপক্ষদের মধ্যে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৬
কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে র‍্যাব-৩ এবং রেলস্টেশন কর্তৃপক্ষদের মধ্যে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়

১| র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে| সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে|

২| ২৮ জুলাই ২০২৬ তারিখ ১১০০ ঘটিকায় কমলাপুর রেলস্টেশন এবং এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, যাত্রীসেবার মান উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‍্যাব-৩ এবং বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তামূলক টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়| উক্ত সভায় ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৩ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ সাইদুর রহমান। এছাড়াও জিআরপি ঢাকা বিভাগীয় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুক মিয়া, আরএনবি’র কমান্ড্যান্ট, কমলাপুরের স্টেশন ম্যানেজার ও স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন|

৩| সভায় উপস্থিত কর্মকর্তাগণ কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন| বিশেষ করে টিকিট কালোবাজারি রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়| কমলাপুর রেলস্টেশন ও তৎসংলগ্ন এলাকায় মাদকসেবী, মাদক কারবারি, টিকিট কালোবাজারি চক্র এবং চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষের যৌথ অপারেশন পরিচালনা করা হবে মর্মে টাউনহল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়|

৪| এখন থেকে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন| আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-৩ এর অভিযান চলমান থাকবে|