• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে তাঁদের কার্যক্রম সম্পন্ন করে রওনা হয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে তাঁদের কার্যক্রম সম্পন্ন করে রওনা হয়েছে

ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল – নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিমটি বাংলাদেশে তাঁদের কার্যক্রম সমাপ্ত করে আজ সন্ধ্যায় ভারতে ফিরে গেছে। ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশে এসেছিল।

ঢাকায় অবস্থানকালে, ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) -এ তাঁদের বাংলাদেশি সহযোগীগণের সাথে কাজ করেছে, মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএস-এ অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ, বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা প্রদানের জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর আমাদের দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930