• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বরগুনার পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবাসহ ০১ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
বরগুনার পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবাসহ ০১ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১০৪৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ০১ নং ওয়ার্ডের পাথরঘাটা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ২২৯ পিস ইয়াবা, নগদ ১,৪৪০ টাকা এবং ০২ টি মোবাইলসহ ইয়াবা ব্যবসায়ী শিপন দাশ (৪৫) কে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে জব্দকৃত সকল আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31