• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন



গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম মানিক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল।
এর আগে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৪৬তম ওই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৫ অনুষ্ঠানের সুচনা করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যতম দাতা ও সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচ, এম রফিকুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, টরকী বন্দর বর্নিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস. এম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক এম. আলম, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সরদার এম.এ গফুর, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, গৌরনদী উপজেলা বিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান্, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31