• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৩ টিভি চ্যানেলে সিরিজ হিসেবে আসছে ‘৮৪০’”

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫
৩ টিভি চ্যানেলে সিরিজ হিসেবে আসছে ‘৮৪০’”

মোহাম্মদ তারেক

গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। এবার সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় ‘৮৪০’ দেখবে দর্শক। আগামী ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভি-তে সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারী পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আই-তে দেখানো হবে রাত ৮:২০ মিনিটে ও পুনঃপ্রচারিত হবে পরবর্তী দিন দুপুর ১২:০৫ মিনিটে। আরটিভিতে রাত ৮:০০ মিনিটে ও পুনঃপ্রচার হবে পরবর্তী দিন সকাল ৮:০০ মিনিটে। আর দীপ্ত টিভি অনএয়ার করবে রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার করা হবে পর দিন দুপুর ১:৩০ মিনিট। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে।

বছরের প্রথম দিনেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, মিলন শেখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

সিরিজ হিসেবে টেলিভিশনে মুক্তির বিষয়ে মুঠোফোন বার্তায় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান “আমার খুব ভালো লাগছে যে ছবিটা আরেকটা মিডিয়ার দর্শকের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়া। আমার উত্থান টেলিভিশনেই। এবং টেলিভিশনেই ৪২০ একসময় খুব জনপ্রিয় হয়েছিল। ৩টা টিভিতে যাবে পরপর ৮ দিন, ৮ পর্ব হিসেবে যাবে এইটা। পরপর ৮ দিন একটা সিরিজ চলা এইটাও একটা নতুন ঘটনা হবে। উৎসবের মতো হবে দর্শকদের জন্য আমি বিশ্বাস করি। সিনেমা হলে ছবিটা থাকবে। আর টিভিতে সিরিজ ভার্সন যাচ্ছে। যেটার কাট একটু ডিফারেন্ট। পর্বগুলোতে গল্পের বিস্তার আরেকটু বেশি। আমি মনে করি যে আমরা একটা নতুন সময়ে বাস করছি। এখন দর্শকদের কাছে পৌঁছানোর আরো নানা মিডিয়া আছে। আমাদেরকে সব মিডিয়ার দিকেই তাকাতে হবে। এবং আমার ধারণা সামনের দিকে আমরা এই হাইব্রিড ডিস্ট্রিবিউশনের জিনিসগুলো এক্সপ্লোর করব। এখনও করছি। যেমন টেলিভিশনের জন্য যেটা বানাই সেটা আবার রিল আকারে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দিচ্ছি মানুষ দেখার জন্য। ফলে একই আর্টওয়ার্কের নানান রকম কনজামপশনের ব্যাপার থাকতে পারে সামনের দিনে। যেমন আমাদের ৮৪০ ক্ষেত্রেই ঘটছে। এইটা সিনেমা আকারে রিলিজ হয়েছে একটা ভিন্ন কাটে। সিরিজের আকারে পরপর ৮ দিন যাচ্ছে ৩ চ্যানেলে। সামনে আরও অনেক রকমের মিডিয়াম আছে যেগুলোতে আমরা এটাকে হাজির করতে পারবো ইনশাআল্লাহ।”

বেশ আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে যেনো ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই ‘৪২০’-এর ডাবল-আপ হচ্ছে ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’

কনটেন্টটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা, সহ-প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগরের। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031