দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক মাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র ২৩তম পুরস্কার বিভরণী অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রধান বেসরকারি টিভি চ্যানেল-একুশে টেলিভিশন। বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাসনুভা মাহবুব সালাম এবং সিজেএফবির সভাপতি এনাম সরকার। অনুষ্ঠানে জানানো হয়, আসামী ২৯ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ইটিভি-সিজেএফবি পারফমেশ অ্যাওয়ার্ড ২০২৩। এবারও জাঁকজমকপূর্ণ আযোজনে দেশের সঙ্গীত-চলচ্চিত্র এবং টেলিভিশন সাধ্যমের বছর সেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে ইটিভ- সিজেএফবি সম্মাননা: থাকবে দেশ সেরা তারকাদের পারফর্মেন্স। অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কনভেনর তামিম হাসান এবং সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। মিজেএফবির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন ইভেন্টের স্পন্সর পাইকারি, কম.বিডির সিইও নাবির হোসেন, ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান, ইত্তেফাক হোল্ডিংয়ের বাবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং ইভেন্ট পার্টনার অন্তর শোবিজ এর চেয়ারম্যান স্বপন চৌধুরী। উল্লেখ্য সিজেএফবি’র বিগত ২২ বছরে একুশে টিভি টানা ৭ বছর অফিসিয়াল ব্রডকাস্টার পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথমবার টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবি’র সঙ্গে যাত্রা শুরু করল একুশে টেলিভিশন। এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম এবং সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিকের
সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে গঠিত হয়-কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। সংগঠনের ২৫ বছরে এটি সিজেএফবির ২৩তম পুরস্কার বিতরণী আসর।