• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শাকিব খান এর নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন মৌ!

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪
শাকিব খান এর নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন মৌ!

রাজধানীর গুলশান ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার, (১৯ নভেম্বর) দেশের একঝাঁক জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জাকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেলো বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের “টাইলক্স হাইজিনিক আবাস”- ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। আর এই অনুষ্ঠানেই ঘটে গেল মজার এক কাণ্ড।

বাংলাদেশের খ্যাতনামা তারকাদের অংশগ্রহণে
আয়োজনে অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ।আর এই অনুষ্ঠানেই তাকে ঘিরে ঘটে গেল এক মজার কান্ড।

বেশ কিছুদিন আগে উপস্থাপিকা মৌসুমী মৌকে সিনেমায় আসার আহবান জানিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে সেসময় ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় একটু সময় নিয়েছিলেন মৌ।

চিত্রনায়ক শাকিব এর কাছ থেকে আবারও একই প্রস্তাব পেলেন জনপ্রিয় এই উপস্থাপিকা। আজ মঙ্গলবার দেশের একঝাঁক জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে হয়ে গেলো বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। আর এই অনুষ্ঠানেই ঘটে গেল মজার এই কাণ্ড!

রাজধানীর অভিজাত মানের ওয়েষ্টিন হোটেলে অনু‌ষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়ে বসেন ঢাকাই সুপারস্টার শাকিব খান!

এসময় শাকিব খান বলেন, ‘মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।’

অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানাতে গিয়ে মৌসুমী মৌ বলেন,‘ শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।’

উপস্হাপিকা মৌসুমী মৌ প্রায় এক দশক আগে শোবিজে ক্যারিয়ার শুরু করেন।শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগ দেন। সংগঠনের সিনিয়র সহসভাপতি ছিলেন।তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক।বর্তমানে তিনি নাটক নিয়ে ব্যস্ত আছেন।মৌ বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় দুই মাধ্যমেই পরিচিতি মুখ।

প্রায় এক দশকের শোবিজ ক্যারিয়ার মৌসুমী মৌয়ের।সঞ্চালনার পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় পার করছেন মৌ।মূকাভিনয় শুরুর পর মৌ সঞ্চালক হিসেবে নাম লেখান।বর্তমানে তিনি ছোট পর্দার নাটক নিয়ে ব্যস্ত আছেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031