• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে শটগান উদ্ধার: গ্রেফতার ১

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে শটগান উদ্ধার: গ্রেফতার ১

গতকাল দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার টিয়ারা, বিটঘর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে ১টি ১২ বোর শটগান ও ১৬ রাউন্ড গোলাবারুদসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।