ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সঙ্গে আজ মঙ্গলবার বেস্ট হোল্ডিংস লিমিটেডের তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা এজিএম সাত্ত্বিক আহমেদ শাহ্, সহকারী মহাব্যবস্থাপক ও লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান মোঃ রবিউল ইসলাম, বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমেদ, কোম্পানি সচিব মোঃ আবুল কালাম আজাদ, শান্তা ইক্যুইটি লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান, সিইও রুবায়াত-ই-ফেরদৌস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মাজেদা খাতুনসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা।