• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ নিয়ে আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি-মিঠুন চক্রবর্তী

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪
বাংলাদেশ নিয়ে আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি-মিঠুন চক্রবর্তী

বিজেপি নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন,বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অবশেষে তিনি মুখ খুললেন। কলকাতার অদূরে দেগঙ্গা বিধানসভা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে এসে ভারতীয় গণমাধ্যমের কথা উল্লেখ করে মিঠুন বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এ রকম হয়ে যাবে, আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’

সম্প্রতি ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘যেসব সর্তকবার্তা শুনছি, বাংলাদেশের নেতারা যে যা পারছে বলছে। আমি একটাই কথা বলব, ভারতকে খাটো করে দেখবেন না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। এছাড়া সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।’

ভারতের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত।’

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031