• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার ৮ জানুয়ারী ২০২৪ নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে এ বিষয়ে লিখেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি বাংলাদেশের জনগণকে ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।বাংলাদেশের সাথে স্হায়ী সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।আমরা বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র।