• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘ইউএনকপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
‘ইউএনকপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ৫ম ‘ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট’ (UNCOPS V)-এ যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ (০৫ জুলাই, ২০২৬) দিবাগত রাত ০১:৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (EK-585) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এ সফরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিচ্ছে। আগামী ০৭ ও ০৮ জুলাই ২০২৬ তারিখে এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

আগামী ০৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধনী এবং বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনের মূল আলোচনার বিষয়বস্তু হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন নির্ধারণ করা হয়েছে:
১. ‘ভিশন ফর দ্য ফিউচার অব ইউএন পুলিশ’ (জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপকল্প)
২. ‘ইনোভেশনস অ্যান্ড নিউ টেকনোলজিস ইন ইউএন পলিসিং’ (জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি)
৩. ‘এনহ্যান্সিং ইন্টারন্যাশনাল কো-অপারেশন টু অ্যাড্রেস ট্রানজিশনাল চ্যালেঞ্জেস’ (পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি)
এছাড়া, সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত একটি উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন তিনি।
দ্বিপাক্ষিক বৈঠক ও পারস্পরিক সহযোগিতা:**
নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এর মধ্যে রয়েছেন: আতুলখারে,আন্ডার-সেক্রেটারি-জেনারেল অপারেশনাল সাপোর্ট)
জঁ-পিয়েরে লাক্রোয়া, আন্ডার-সেক্রেটারি-জেনারেল (পিস অপারেশনস)
রোজমেরি এ. ডিকার্লো, আন্ডার-সেক্রেটারি-জেনারেল (পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্স)
পাশাপাশি, সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তি রক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
সফর শেষে আগামী ১২ জুলাই, ২০২৬ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা প্রত্যাবর্তন করার কথা রয়েছে।
সহযোগিতার জন্য ধন্যবাদ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930