• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৫, ২০২৬
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান

চীন সফরে থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় উষ্ণ ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করেছে চীন সরকার।

আজ ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব পিপল’-এ পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) মহামান্য লি ছিয়াং (Li Qiang)।

সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এক বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদর্শন করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এই রাষ্ট্রীয় সংবর্ধনা ও আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930