• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার কর্তৃক মাহিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬
পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার কর্তৃক মাহিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বেলা ১১:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তোফায়েল আহমেদ, পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ-এর প্রতিনিধি হিসেবে মাহিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং জনসেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। একই সঙ্গে থানার বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্ব পালনে ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, সময়ানুবর্তিতা বজায় রাখা এবং সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক, সৌজন্যমূলক ও আন্তরিক আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। অপরাধপ্রবণ এলাকাসমূহে নিয়মিত টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার, সন্দেহভাজন অপরাধীদের ওপর আইনানুগ নজরদারি এবং তথ্যভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। তাই মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করতে হবে।” একই সঙ্গে চুরি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নিয়মিত মোবাইল প্যাট্রোল ও প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি পুলিশ সদস্যকে আইনানুগ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক উপায়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, হয়রানিমুক্ত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।”

পরিদর্শন শেষে তিনি মাহিগঞ্জ থানার কর্মকর্তা ও সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930