০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রংপুর মহানগরীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ মহোদয়।
জন্মাষ্টমী উদযাপন কমিটি, রংপুরের আয়োজনে টাউন হল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের দর্শন ও আদর্শের আলোকে সত্য, ন্যায়, শান্তি ও মানবিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে টাউন হল চত্বর থেকে শুরু হয় জন্মাষ্টমী শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি ও শাপলা চত্বর হয়ে রংপুর ধর্মসভা মন্দিরে গিয়ে শেষ হয়।
রংপুর মহানগরীর ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।