• ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শারদীয় দুর্গাপূজা ২০২৬: রংপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরপিএমপি কমিশনার; পর্যবেক্ষণ করলেন সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
শারদীয় দুর্গাপূজা ২০২৬: রংপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরপিএমপি কমিশনার; পর্যবেক্ষণ করলেন সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬ খ্রি.) তিনি মাহিগঞ্জ থানাধীন শ্রী শ্রী পরেশনাথ মন্দির এবং রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31