• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আরপিএমপির ৬ষ্ঠ পুলিশ কমিশনার হিসেবে জনাব মুঃ মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা;

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬
আরপিএমপির ৬ষ্ঠ পুলিশ কমিশনার হিসেবে জনাব মুঃ মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা;

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ পুলিশ কমিশনার হিসেবে জনাব মুঃ মাহবুবুর রশীদ, পুলিশ কমিশনার (ডিআইজি) দায়িত্ব গ্রহণের পর আজ ২৮ আগস্ট ২০২৬ খ্রিঃ, শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আরপিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মহোদয় রংপুর মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, মাদক, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ, যানজটসহ জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হন।

তিনি মহানগরীর চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা, বিদ্যমান সমস্যা, অপরাধের কারণ এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি এসব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, জনগণের নিরাপত্তা, সেবা ও আস্থা অর্জনই রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। মহানগরীর প্রতিটি এলাকার বাস্তব সমস্যা ও অপরাধের ধরন বিবেচনায় নিয়ে তথ্যভিত্তিক, পরিকল্পিত ও সমন্বিত পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের কথা শুনতে হবে, সমস্যার গভীরে যেতে হবে এবং আইনানুগভাবে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও জনগণের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930