• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জন্মদিনে মা কে খোলা চিঠি…অনেক দিন পর আবার না বলা সত্যি কথা গুলো

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫
জন্মদিনে মা কে খোলা চিঠি…অনেক দিন পর আবার না বলা সত্যি কথা গুলো

আজম জে চৌধুরীঃ

মা তোমাকে মনে পড়ে
মা
আমার মা,
ফাতেমা নুরজাহা্‌ন,
আমাদের প্রদীপ, পৃথিবীর আলো
একটা শব্দ, একজন জীবন্ত যোদ্ধা!
এতোগুলো বছর ধরে যুদ্ধ গেলে, জীবনের প্রতিটা সময়ে,

পরিবারের সবার বড় ছিলে,
তাই ভাই বোন মানুষ করতে হয়েছে তোমার!
সংসার জীবনের প্রথমে
দেবর ননদের দায়িত্ব পালন করলে
আরেক নতুন পরিবেশে নতুন দায়িত্ব নিয়ে !

তারপর একাত্তরের যুদ্ধ,
সে এক বিভীষিকা!
মুক্তিযুদ্ধ সেরে,
জীবন সাজিয়ে দিলে দেবর-ননদদের
বড় বৌ এর দায়িত্ব নিয়ে।

এবার পড়লে নতুন যুদ্ধে,
নিজের সংসারে্‌র,
নিজের সন্তান সন্তত্‌তি,
নিজের নতুন যুদ্ধ!
একা আবার নতুন সংগাম নিয়ে।

ভাগ্যের আবার খেলা,
সন্তানদের মানুষ করতে না করতে,
আবার যুদ্ধ!
স্বামীহারা,
আবার চলতে থাকলো তোমার সংগ্রাম, নতুন ডালা সাজিয়ে!

একে একে সন্তানদের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করলে,
সমাজের সুন্দর পরিবেশে সবার প্রত্যাশা পূরণ করলে।
যুদ্ধ চালিয়ে গেলে একা একা, একান্ত নিজের যোগ্যতাই!
লোকের কি বলে না শুনে
তাদের কে একহাত দেখিয়ে

সমাজ, পৃথিবী, অর্থনীতি আর প্রকৃতির সাথে যুদ্ধ করে গেলে একা একা।
ক্লান্ত যোদ্ধা, যুদ্ধ আর তুমি!
এক বিনতে দুটি কুসুম , যেন রক্তের কণিকা ,
যুদ্ধ চালিয়ে গেলে, অনেকবার ঠকলে, কাছের হারামিদের কাছেই
তারপরও মীরজাফরদের চলচাতুরের কাছে
হাল ছাড়োনি তুমি , একবারের জন্যও না!

আবারও যুদ্ধ করেছ মা, ক্লান্ত যোদ্ধা তুমি!
সারা জীবন যুদ্ধ করতে করতে কাটিয়ে,
হাসপাতালকে যে কখন আপন করে ফেললে তুমি নিজেই বুঝতে পারনি
হাসপাতালের বিছানা,ওষুধ আর মেশিন এসবের সাথেই যুদ্ধ করে,
শেষ পর্যন্ত হার মেনে নিলে..

জানি মা,
যুদ্ধ মিশেই আছে তোমার জীবনের প্রতিটি সময়ে
অন্যায়ের সাথে যেমন আপোষ করোনি কোনো দিন তুমি,
তিলে তিলে গড়া তেমনি
তোমার সাম্রাজ্য ভাঙতে পারবে না কেউ কোনোদিন…
কারণ ন্যায়
তোমার অস্ত্র,
তোমার শক্তি,
তোমার প্রেরণা।

মা আমার্ আজীবন যোদ্ধা তুমি!
হার না মানা সৈনিক।
আমরা জানি, এই যুদ্ধেও তুমি জিতে যেতে,
কেন তুমি চাইলেনা, জানিনা?

কারণ ফিদেল ক্যাস্ট্রো, নেলসন ম্যান্ডেলার মতো যোদ্ধারা
আজীবন তোমার মতো যুদ্ধ করে গেছে,
ম্যান্ডেলা যেমন বলেছেন সফলতার ভিত্তিতে আমাকে বিচার করোনা,
বিচার কর ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে…

তেমনি মা তুমি প্রতিটি যুদ্ধের পর
একা একা ঘুরে দাঁড়িয়েছ।
যা রত্নগর্ভা মা হিসেবে সম্মান জানিয়ে সীমাবদ্ধ রাখা হবে বোকামি
যার মূল্যে কোনো কিছুর মাপকাঠিতে মাপা যাবে না।

তোমার জীবন নিয়ে হবে উপন্যাস
যে উপন্যাস হবে নতুন প্রজন্মের পথের নির্দেশনা,
অনুপ্রেরনা হবে তাদের চলার, বাঁচার ,শক্তি আর সঞ্চয়।

মা তুমি
আমাদের ভাই বোনদের জন্য
যে স্যাক্রিফাইস করেছো
আমরা,
আমাদের ছেলে মেয়েরা তার ঋণ কোনোদিন শোধ করতে পারবোনা

এই শারিরীক যুদ্ধের মাঝেও যে ব্যাকুলতা ছিল তোমার
যে ভালবাসার চিৎকার, যে নিষ্পাপ আদর
যে নি:শর্ত স্নেহ-মমতা, চিন্তা
আমাদের জন্য,
আমাদের ছেলেমেয়েদের জন্য
তোমার সন্তানের মতো-ভাই বোনদের জন্য
তোমার হাতে বড় হয়ে উঠা দেবর-ননদের জন্য
যা বড় বড় মনীষীদের মাঝেই দেখা যায়।
এইটা একটা সিনেমাকে হার মানায়…

আমরা তোমার এই পরিত্যাগের সম্মান দিতে পারি নাই
তোমার এই বলিদানের মূল্য দিতে পারিনি,
পারিনি তোমার চোখের পানি মুছে দিতে,
তোমার কষ্ট কোনোদিন বুঝতে চাইনি!
তোমাকে শুধু কষ্ট দিয়েছি।

তোমাকে যুদ্ধে ঠেলে দিয়েছি বারবার,
তোমার অশ্রু ঝরতে দিয়েছি প্রতিবার,
আর তুমি যুদ্ধ করেছো শতবার!
মা আমাদের ক্ষমা করে দাও!

আল্লাহ বলেছেন,
“মায়ের পায়ের নিচের সন্তানের বেহেশত”
মা তুমি যদি ক্ষমা না কর,
আল্লাহ তো আমাদের ক্ষমা করবে না!
মা,
আমরা এখনো অবুঝ-
তোমার কাছেই ছোট,
আমরা এখনো ভুল করছি
আমাদের, আমাদের সন্তানদের মাফ করে দাও।

আমরা অধম,
তোমার সেবা করার সুযোগ পাইনি।
বড় দুর্ভাগা আমরা!

“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”
“হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”

আমাদের বাবা অনেক ভাগ্যবান ছিলেন তোমার মতো সহধর্মীনি পেয়েছিলেন-
আর বাবা ইমানদার ছিলেন বিধায়
তোমাকে প্রতিদিন দোআ দিয়ে গেছে
আমাদের এত সুন্দর করে রাখার জন্য
তোমাকে অনেক ধন্যবাদ।

তাই তোমার জন্মদিন
আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন।

আর তোমার ভালোবাসা আর দোআ
আমাদের সকল বিপদ আপদ থেকেই মুক্তি দেবে
আমাদের এবং আমাদের পরিবারের সাফল্যে এনে দেবে।
আমরা জানি,
তোমার মোনাজাত সবসময় ছিল তোমার ছেলেমেয়েদের জন্য,
ছেলেমেয়েদের সন্তানদের জন্য।
প্রতিটা দিন পরিবারের প্রতি তোমার ভালবাসা অপরিবর্তিত ছিল
আর তোমার ভালোবাসা আর দোআ আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে !

আরো কিছুদিন থাকতেই পারতে তুমি!
আরো কিছুদিন তোমার ছায়া আমাদের মাঝে থাকার দরকার ছিল,
এই অন্ধকার সময় তোমার আলোটুকু দরকার ছিল,
জানি অনেক অভিমান আমরা দেখতে পাইনি,
ক্ষমা করো মা!
বুঝিনি!

তবু ভালো থেকো ওপারে
তোমার আদর দিতে থেকো
“শুভ জন্মদিন পৃথিবীর শ্রেষ্ট মা”
তোমার অভাগা সন্তানরা

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930