বাঙালির ঐতিহ্য ও নতুন উদ্দীপনার প্রতীক পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহিম।
এক বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য উৎসব। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। বিগত বছরের সব গ্লানি মুছে ফেলে আমরা যেন এক সমৃদ্ধ ও পরিবেশবান্ধব আগামীর পথে এগিয়ে যেতে পারি, নববর্ষে এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও উল্লেখ করেন যে, ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের মাধ্যমে দেশের অর্থনীতি ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। নতুন বছরে এই অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাসুদুর রহিম দেশবাসীসহ ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সকল গ্রাহক, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।