রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে আবাসন খাত। এরই ধারাবাহিকতায় ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ মনোনীত পরিচালক পদপ্রার্থী এবং ড্রিম বিল্ডার্স লিমিটেড (dbl)-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাবিব (ব্যালট নং-৫৪) ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা সম্পন্ন করেছেন।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডে (মেট্রো শপিং মল ভবন) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের পক্ষ থেকে আবাসন খাতের ভবিষ্যৎ উন্নয়ন, বিদ্যমান সংকট নিরসন এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিস্তারিত পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, “আবাসন খাতকে আরও শক্তিশালী এবং ব্যবসাবান্ধব করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রিহ্যাব সদস্যদের অধিকার নিশ্চিত করা এবং এই শিল্পের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের জয় অপরিহার্য।” তিনি আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালট নম্বর ৫৪-তে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ এবং রিহ্যাব-এর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা হাবিবুর রহমান হাবিব-এর অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করে তাকে যোগ্য প্রার্থী হিসেবে অভিহিত করেন এবং আগামী নির্বাচনে তার পক্ষে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রিহ্যাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।