• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিপুল ভোটে রিহ্যাব পরিচালক নির্বাচিত হলেন শেঠ প্রপার্টিসের পরিচালক শারিস্ত বিনতে নূর

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
বিপুল ভোটে রিহ্যাব পরিচালক নির্বাচিত হলেন শেঠ প্রপার্টিসের পরিচালক শারিস্ত বিনতে নূর

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটে পরিচালক পদে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান শেঠ প্রপার্টিস লিমিটেড-এর পরিচালক শারিস্ত বিনতে নূর

১৮ এপ্রিল (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে মনোনীত প্রার্থী হিসেবে শারিস্ত বিনতে নূর ৭৬ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৩১৪ ভোট পেয়ে সরাসরি ভোটারদের রায়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি হিসেবে শারিস্ত বিনতে নূর-এর এই বিজয় তাঁর জনপ্রিয়তা এবং আবাসন খাতে তাঁর গ্রহণযোগ্যতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শারিস্ত বিনতে নূর বলেন: “এই বিজয় আমার একার নয়, এটি রিহ্যাব সদস্যদের আস্থার প্রতিফলন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকল ভোটারদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার মেধা ও শ্রম দিয়ে রিহ্যাবের উন্নয়ন এবং আবাসন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

উল্লেখ্য, শারিস্ত বিনতে নূর শেঠ প্রপার্টিস লিমিটেড-এর কর্ণধার হিসেবে দীর্ঘ দিন ধরে আবাসন খাতে সফলতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। নবনির্বাচিত এই পরিচালনা পর্ষদ আগামী দুই বছর দেশের আবাসন খাতের উন্নয়নে নীতি নির্ধারণী ভূমিকা পালন করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930