• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্রসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্রসহ গ্রেফতার ২

গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ০২টি শট গান, ০১টি পিস্তল, ০১টি এয়ার গান, ০১টি ডামি পিস্তল, ০১ রাউন্ড .৩০৩ ক্যালিবার এ্যামোনিশন, ০১ রাউন্ড শটগানের এ্যামোনিশন, ০৩ রাউন্ড শট গানের ফায়ারকৃত কার্তুজ, ০৫টি ধারালো দা, ০১টি বিদেশী চাকু, ০১টি ড্যাগার, ৪ লিটার দেশীয় মদ উদ্ধারসহ দুইজন কে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031