এক্সপোনেট আয়োজিত মেরিনটেক বাংলাদেশ এক্সপো পূর্ববর্তী ডায়ালগ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে
এক্সপোনেট আয়োজিত মেরিনটেক বাংলাদেশ এক্সপো পূর্ববর্তী ডায়ালগ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪
রিপোর্ট: তাজ-রাজীব
ষষ্ঠ আন্তর্জাতিক মেরিনটেক বাংলাদেশ এক্সপোর পর্দা উন্মোচন অনুষ্ঠান সহ প্রাক-নেটওয়ার্কিং ডায়লগ অনুষ্ঠান গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যায় বংগবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত হয়। এক্সপোনেট এক্সিবিশন (প্রা.) লিমিটেড এই গৌরবময় ডায়ালগ অনুষ্ঠানের আয়োজন করে, আয়োজক দলের নেতৃত্বে ছিলেন ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ। প্রকৃতপক্ষে, মেরিনটেক বাংলাদেশ দেশের সর্ববৃহৎ মেরিন এক্সপো যা প্রতি বছর অনুষ্ঠিত হয়।
ডায়ালগ অনুষ্ঠানটি দেশের মেরিন শিল্পের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একত্রিত করে। পবিত্র আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং তারপর এক্সপোনেটের অফিসিয়াল ভিডিও উপস্থাপনা দেখানো হয়। প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব; এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি; সহকারী নৌবাহিনী প্রধান; বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি; বিএসএএ-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান, শিপিং বিভাগের ডিজি; এক্সপোনেটের এমডি এবং ডিরেক্টর মেরিন বিশ্বের সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে তাদের মূল্যবান মতামত শেয়ার করেন। সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ডায়লগ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিতব্য এক্সপোর অফিসিয়াল উদ্বোধন ঘোষণা হয় এবং ৩ দিন অনুষ্ঠিতব্য সময়সূচী প্রদর্শন করা হয়। উল্লেখ্য, ডায়ালগ ইভেন্টটি একটি দুর্দান্ত নৈশভোজ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শেষ হয়।