সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সৈনিক তিতাস হত্যা মামলার আসামিসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের ৭ জন সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল হতে দেশীয় তৈরি ২টি এলজি, ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড এ্যামুনিশন এবং অপহৃত ২ জনকে জিম্মিকে উদ্ধার করা হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।