• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইন্টেক্স এক্সপো ২০২৬-এ ‘ডেকো হোম’-এর অভূতপূর্ব সাড়া: দেশীয় কারিগরে তৈরি আধুনিক বেসিনের নতুন দিগন্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
ইন্টেক্স এক্সপো ২০২৬-এ ‘ডেকো হোম’-এর অভূতপূর্ব সাড়া: দেশীয় কারিগরে তৈরি আধুনিক বেসিনের নতুন দিগন্ত

ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে চলমান ‘ইন্টেক্স এক্সপো ২০২৬’-এ দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছে আধুনিক স্যানিটারি ও ডেকোরেটিভ পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেকো হোম (Deco Home)। শনিবার (২১ নভেম্বর) মেলা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু তৈয়ব মেলার অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন।
আবু তৈয়ব জানান, প্রায় ২০ বছর লন্ডনে অবস্থান এবং বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকেই ডেকো হোম-এর যাত্রা শুরু হয়। তিনি বলেন, “উত্তরায় নিজের বাড়িতে বেসিন লাগানোর সময় দেশে মনের মতো বেসিন খুঁজছিলাম। ফাইভ স্টার হোটেল বা বিদেশে যে ধরনের আধুনিক ও রুচিশীল বেসিন দেখা যায়, তা দেশে সহজলভ্য ছিল না। তখনই মনে হলো, এই ঘাটতি পূরণে কিছু করা উচিত। এরপর দুবাই থেকে দক্ষ কারিগর এনে কাজ শুরু করি।”

মাত্র ছয় মাস বয়সী এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে জানান চেয়ারম্যান। মেলায় দর্শনার্থীদের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, “ইন্টেক্স এক্সপোতে এসে ক্রেতাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা সত্যিই অবিশ্বাস্য। এতটা সাড়া পাব, তা ভাবিনি। আমাদের বেশিরভাগ ক্রেতাই এলিট শ্রেণির, যারা দেশের বাইরে ঘুরে আধুনিক পণ্যের সাথে পরিচিত এবং দেশেও তেমন মানসম্মত পণ্য খুঁজছিলেন।”

ডেকো হোম-এর পণ্যগুলোর বিশেষত্ব তুলে ধরে আবু তৈয়ব জানান, তাদের পণ্যগুলো সম্পূর্ণ নিজস্ব কারখানায় এবং দেশীয় কারিগরদের মাধ্যমে তৈরি (‘মেড ইন বাংলাদেশ’)। রেজিন, গ্রানাইট ও মার্বেল দিয়ে তৈরি এসব পণ্য ক্রেতার চাহিদা ও ঘরের স্পেস অনুযায়ী কাস্টমাইজড সাইজ, স্টাইল ও ডিজাইনে তৈরি করা হয়।

বর্তমানে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৯ নম্বর রোড (প্রিন্স টাওয়ার হাউস) এবং পূর্বাচল জলসিঁড়িতে ডেকো হোম-এর দুটি শোরুম রয়েছে। মেঘনা গ্রুপের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন করপোরেট ও বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ইতিমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আবু তৈয়ব জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বড় পরিসরে আরেকটি নতুন ফ্যাক্টরির কার্যক্রম শুরু হচ্ছে। ওই কারখানার পূর্ণাঙ্গ অপারেশন শুরু হলে সাভার, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারশিপ সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এসব দেশীয় পণ্য বিদেশে রপ্তানির (এক্সপোর্ট) পরিকল্পনাও রয়েছে ডেকো হোম-এর।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930