• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইসিসিবিতে ‘ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এ সামারনাজ লিফটস লিমিটেডের অংশগ্রহণ​

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
আইসিসিবিতে ‘ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এ সামারনাজ লিফটস লিমিটেডের অংশগ্রহণ​


ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনে (শনিবার, ২১ নভেম্বর) অংশ নিয়েছে লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান সামারনাজ লিফটস লিমিটেড। মেলায় প্রতিষ্ঠানটির কার্যক্রমের পাশাপাশি নকল পণ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জামাল হোসেন।

​মেলা প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে আলাপকালে মো. জামাল হোসেন জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে ‘শার্প এলিভেটর’ (Sharp Elevator) ব্র্যান্ড নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশে এর একমাত্র অনুমোদিত এজেন্ট সামারনাজ লিফটস লিমিটেড। নকল বা অননুমোদিত লিফট নিয়ে সতর্ক করে তিনি বলেন, একমাত্র সামারনাজ লিফটস লিমিটেডই বাংলাদেশে এর একমাত্র অনুমোদিত এজেন্ট সামারনাজ লিফটস লিমিটেড। নকল বা অননুমোদিত লিফট নিয়ে সতর্ক করে তিনি বলেন, একমাত্র সামারনাজ লিফটস লিমিটেডই বাংলাদেশে এই ব্র্যান্ডের লিফট সরবরাহ করে; অন্য কেউ দিলে তা নকল। তাই ক্রেতাদের রেজিস্ট্রেশন ও মূল পণ্যের বৈশিষ্ট্য যাচাই করে আসল লিফট কেনার পরামর্শ দেন তিনি।

​এক্সপোতে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে সামারনাজ লিফটস লিমিটেডের এমডি জানান, মেলার তৃতীয় দিনে দর্শনার্থী ও সম্ভাব্য ক্লায়েন্টদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং মেলার প্রথম দুই দিনেই তাদের স্টলে এসে পাঁচটি প্রজেক্ট/সাইজের কাজ চূড়ান্ত হয়েছে।

​প্রতিষ্ঠানটির পূর্বের কাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বিভিন্ন বড় প্রতিষ্ঠান ও ভবনে তারা ইতোমধ্যে লিফট সরবরাহ করেছেন—যার মধ্যে রয়েছে মিলা গ্রুপ, চাঁদমন টাওয়ার এবং মুন গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠান। জাপান ও কানাডার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান হিসেবে শার্প এলিভেটরের বাংলাদেশে থ্রি-স্পিড লিফট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি এবং ক্রেতাদের গুণগত মান যাচাই করে লিফট কেনার আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠানের বিদেশি প্রিন্সিপাল প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930