• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উন্নত ভার্টিকাল ট্রান্সপোর্টেশন সিস্টেম পৌঁছে দিতে বেলিয়ার প্রচেষ্টা অব্যাহত: ইমদাদুর রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
উন্নত ভার্টিকাল ট্রান্সপোর্টেশন সিস্টেম পৌঁছে দিতে বেলিয়ার প্রচেষ্টা অব্যাহত: ইমদাদুর রহমান

বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬-এর সমাপনী দিনে দর্শনার্থীদের ব্যাপক সাড়া, ২০২৮ ও ২০৩০ সালের এক্সপোর তারিখ ঘোষণা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬’-এর শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত দুই দিন বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেই মেলায় প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে।

​এ বিষয়ে ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং ম্যাট্রিক্স লিফটস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমদাদুর রহমান বলেন, এটি বেলিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো এবং আজ এর শেষ দিন। গত দুই দিন বৃষ্টির কারণে দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে আজ সকাল থেকে প্রচুর দর্শনার্থী আসছেন এবং তাঁদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।

​তিনি জানান, এবারের মেলায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বেলিয়ার পক্ষ থেকে এটি দ্বিতীয় টার্ম বা দ্বিতীয় আয়োজন। ২০২৪ সালে অ্যাসোসিয়েশন তথা বেলিয়ার পক্ষ থেকে প্রথমবারের মতো এই এক্সপো আয়োজন করা হয়েছিল। এবার পুরো চারটি হলে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে—যার মধ্যে ৩০টি বিদেশি প্রতিষ্ঠান এবং প্রায় ৩৮ থেকে ৪০টি বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে।

​আগামী এক্সপোগুলোর ঘোষণা প্রসঙ্গে ইমদাদুর রহমান বলেন, বেলিয়ার পক্ষ থেকে ২০২৮ এবং ২০৩০ সালে অনুষ্ঠেয় তৃতীয় ও চতুর্থ এক্সপোর তারিখও গতকাল ঘোষণা করা হয়েছে।

​দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, উন্নত মানের ভার্টিকাল ট্রান্সপোর্টেশন সিস্টেম পৌঁছে দেওয়ার জন্য বেলিয়া তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। পাঁচ বছর আগে প্রতিষ্ঠানের যাত্রা শুরুর দুই-তিন বছরের মাথায় প্রথম আন্তর্জাতিক এক্সপো আয়োজন করা হয় এবং এটি দ্বিতীয় আন্তর্জাতিক এক্সপো। এক্সপো অর্গানাইজিং কমিটির নিরলস প্রচেষ্টায় এমন একটি সফল আয়োজন সম্ভব হয়েছে বলে তিনি কমিটির প্রতি বিশেষ ধন্যবাদ জানান।

​নিজের অভিজ্ঞতা ও বর্তমান ভূমিকা তুলে ধরে
ইমদাদুর রহমান বলেন, শুরু থেকেই তিনি পরপর দুই টার্ম বেলিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান ইসি কমিটির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং পুরো টিম গত দুই বছর নিরলস পরিশ্রম করে চমৎকার এই আয়োজন উপস্থাপন করায় তিনি তাঁদের ধন্যবাদ ও সাফল্য কামনা করেন। বর্তমানে তিনি বেলিয়ার ইসি কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

​পরিশেষে তিনি বেলিয়া এবং অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং সম্ভাব্য ক্রেতাদের হাতে সুস্থ ও সুন্দর মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930