• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন গ্রেপ্তার

বাংলাদেশি চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় অভিনেতা চৌধুরী সালমান শাহ্‌ রেজার (সালমান শাহ) হত্যা মামলার তালিকাভুক্ত আসামি আশরাফুল হক ওরফে ডন (খল অভিনেতা)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গমনাগেল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে হেফাজতে নেয়।

উল্লেখ্য, গত বছর (২০২৫ সাল) বিজ্ঞ আদালতের নির্দেশে রমনা থানায় দায়েরকৃত সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ১১ আসামির মধ্যে ডন অন্যতম। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষকে এজাহারভুক্ত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত রিকুইজিশন প্রদান করেছিলেন।

উক্ত রিকুইজিশনের ভিত্তিতেই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে সিআইডির নিকট হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃত আসামি ডন-কে সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031