• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পেপারটেক এক্সপো ২০২৬: দেশীয় থার্মাল ওসাব্লিমেশন পেপারে মেঘনা গ্রুপের অভাবনীয় সাফল্য

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
পেপারটেক এক্সপো ২০২৬: দেশীয় থার্মাল ওসাব্লিমেশন পেপারে মেঘনা গ্রুপের অভাবনীয় সাফল্য

রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে সপ্তম ‘পেপারটেক এক্সপো ২০২৬’। মেলায় দেশীয় পেপার খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ তাদের উদ্ভাবনী পণ্য ও আগামীর সম্ভাবনা নিয়ে অংশ নিয়েছে।

মেলা চলাকালীন এক সাক্ষাৎকারে মেঘনা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ইয়ারুল ইসলাম বিদ্যুৎ বাংলাদেশের কাগজ শিল্পের বর্তমান অবস্থা ও মেঘনা গ্রুপের লক্ষ্য তুলে ধরেন। তিনি জানান, একসময় বাংলাদেশের পেপার সেক্টর সম্পূর্ণ আমদানি নির্ভর থাকলেও বর্তমানে আন্তর্জাতিক মানের কাগজ দেশেই উৎপাদিত হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, মেঘনা পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড বর্তমানে থার্মাল পেপার এবং সাব্লিমেশন পেপার উৎপাদন করছে, যা আগে ১০০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হতো। এই পণ্যগুলো ইতিমধ্যে বাজারে ব্যাপক পরিচিতি পেয়েছে এবং গুণগত মানেও আন্তর্জাতিক পর্যায়ের হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের আরও সহযোগিতা পেলে ভবিষ্যতে এই ধরনের কাগজ আর আমদানি করার প্রয়োজন হবে না।

মেঘনা গ্রুপ শুধু দেশের চাহিদা মেটাচ্ছে না, বরং বিদেশেও তাদের পণ্য রপ্তানি করছে। ইয়ারুল ইসলাম বিদ্যুৎ জানান, তারা বর্তমানে চীন, শ্রীলঙ্কা, ভারত এবং নেপালে মিডিয়াম লাইনার, টিস্যু এবং রাইটিং প্রিন্টিং পেপার সফলভাবে রপ্তানি করছেন। পেপার পণ্যের পাশাপাশি মেঘনা গ্রুপের ‘ফ্রেশ টিস্যু’ বর্তমানে বাজারের এক নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়া তাদের উৎপাদিত শিশুদের ডায়াপার ও প্যান্টস গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে।

মেলা চলাকালীন মেঘনা গ্রুপের তানভীর পেপার মিলস্ লিমিটেড (TPML) ও মেঘনা পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড (MPPML)-এর স্টলে মার্কেটিং টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের মধ্যে ছিলেন:
মো. ইয়ারুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং), মো. মিজানুর রহমান সোহাগ, ডিজিএম (মার্কেটিং), এমপিপিএমএল, মো. শামিম খান, ডিজিএম (মার্কেটিং), এমপিপিএমএল, মো. আব্দুল হাই, এজিএম (মার্কেটিং), এমপিপিএমএল, মো. মোস্তাফিজুর রহমান, এজিএম (মার্কেটিং), টিপিএমএল, মো. বেলাল হোসেন, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং), এমপিপিএমএল, মো. আমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং), টিপিএমএল, মো. আব্দুল মোয়েদ সরকার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং), এমপিপিএমএল, মো: রাইসাদ আমিন, এক্সিকিউটিভ, টিপিএমএল। পরিশেষে ইয়ারুল ইসলাম বিদ্যুৎ মেলা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের মেলার মাধ্যমে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের মেশিন ও কাঁচামাল সরবরাহকারীদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে, যা বাংলাদেশের পেপার সেক্টরকে আরও সমৃদ্ধ করবে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930