• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী- ২০২৬ এর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী- ২০২৬ এর উদ্বোধন

দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) প্রতি বছরের ন্যায় এবারও কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে বৃক্ষরোপন কর্মসূচী- ২০২৬ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে এবং এরই ধারাবাহিকতায়, অদ্য ১৮ জুন ২০২৬ তারিখে বাফওয়ার সম্মানিত সভানেত্রী সালেহা খান কেন্দ্রীয় বাফওয়া অফিস প্রাঙ্গনে ফলজ চারা রোপন করার মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী- ২০২৬ এর উদ্বোধন করেন। একই কর্মসূচীর আওতায় বিমান বাহিনীর সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহেও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। বৃক্ষরোপনের প্রাক্কালে বাফওয়ার সভানেত্রী উপস্থিত সকলকে বাড়ির আঙিনায়, খালি জায়গায়, ছাদে ও বারান্দায় গাছ রোপণ/ সবজি চাষ এর উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানান। এ সময় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীগণ ও কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930